1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

পিএসজিকে হারিয়ে শেষ ১৬-তে রিয়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ২৩০ Time View

উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর বিপক্ষে প্রথম লেগের ম্যাচে 24গোলশূন্য ড্র করে রিয়াল। সেটা অবশ্য পিএসজির মাঠে। ফিরতি লেগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় দল দুটি। তবে ঘরের মাঠে এবার রিয়ালকে জয় বঞ্চিত করতে পারেনি ফ্রান্সের ক্লাব পিএসজি। রিয়ালের তরুণ তুর্কি নাচোর গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল। এই জয়ের ফলে শেষ ষোল নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
৩০ মিনিটের সময় মার্সেলোর বদলি হিসেবে মাঠে নামেন ফার্নান্দো নাচো। মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় সান্তিয়াগো বার্নাব্যুর স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান নাচো। টনি ক্রসের শট রুখতে গিয়ে গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসেন পিএসজি গোলরক্ষক কেভিন ট্রাপ। ট্রাপের আগেই বল পৌঁছে যায় বিপদসীমায় দাঁড়িয়ে থাকা নাচোর কাছে। দুর্দান্ত এক ভলিতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা ট্রাম্পকে বোকা বানিয়ে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা পিএসজি অল্প সময়ের মধ্যেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। পিছিয়ে পড়ার কিছুক্ষণ পর আদ্রিয়ান র্যাবোট গোল করে পিএসজিকে সমতায় ফেরানোর সুযোগ পেলেন। তবে দুর্ভাগ্য সফরকারী শিবিরের। র্যাবোটের অসাধারণ ভলি পোস্টে লেগে বাধাপ্রাপ্ত হলে ফরাসি চ্যাম্পিয়নদের হতাশ হতে হয়।
পিএসজির হয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন জাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে গোল করতে ব্যর্থ হন তারা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে ডি মারিয়া তার সাবেক ক্লাবের বিপক্ষে দারুণ এক গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে বার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। ফলে চ্যাম্পিয়ন্স লিগে টানা চার ম্যাচ ‘ক্লিনশিট’ রাখতে সক্ষম হলেন কেইলর নাভাস।
ঘরের মাঠে ১-০ ব্যবধানের জয় দিয়ে দারুণ রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। টানা অপরাজিত থাকার রেকর্ডে বার্সেলোনার সঙ্গী হলো রাফায়েল বেনিতেজের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ