1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে আইসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তারা সঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কাকে। এখানে যুক্ত হবে বাছাই পেরিয়ে আসা একটি দল। যাদের বলা হচ্ছে ‘কোয়ালিফায়ার বি।’

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠেয় আসরে একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে যুক্ত হবে বাছাই পেরিয়ে আসা অন্য আরেকটি দল, যারা ‘কোয়ালিফায়ার এ।’

স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে অন্য শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকে খেলতে হবে বাছাই।

১০ দলের বাছাইপর্বের বিজয়ী দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। অন্য একটি দল আসবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ থেকে।

বিশ্বকাপের দল সংখ্যা ১০ থেকে বাড়িয়ে আগামী আসরে ১৪টি করা হলেও সব দল বিশ্বকাপের মূল স্রোতে মিশতে পারবে না। নতুন কাঠামো অনুযায়ী ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা তিন দলের মধ্যে হবে ‘সুপার সিরিজ।’ বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যে হবে মূলত এই ‘সুপার সিরিজ।’

এখান থেকে দুটি দল বাদ পড়বে, শীর্ষ দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। আর গ্রুপ পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে।

এখানে প্রতি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। এই দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ স্থানে থাকা দল, এই সাত দলকে নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। এখান থেকে শীর্ষ চারটি দল খেলবে সেমি-ফাইনালে।

ভাঙচুর, দখল: ভাবমূর্তি ও জনআস্থার সংকট

৪৭-এর পাকিস্তানপ্রত্যাখ্যান ও ৭১-এর বাংলাদেশবিরোধিতা: জামায়াতের রাজনৈতিক স্ববিরোধ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: শুধু সুদের হার নয়, প্রয়োজন সমন্বিত নীতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ