1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ববিতে র‍্যাগিংয়ের দায়ে ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ‘গেম অব থ্রোনস’ সিনেমা মুক্তি পাবে ২০২৯ সালে সেমিতে আজ বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি পার্বত্য অঞ্চলে ক্রিকেট প্রতিভা অন্বেষণে বিসিবির উদ্যোগ ‘অবিবাহিত’ বা ‘অভিভাবক ছাড়া’ নারীদের বিদেশযাত্রায় কি আইনি বাধা আছে? চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান বিমান মন্ত্রীর আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইন বন্ধ সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করতে পারে: কেন্দ্রীয় ব্যাংক চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প

সেমিতে আজ বাংলাদেশ পাকিস্তান মুখোমুখি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

| বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

টানা তিনদিন বৃষ্টির পর অবশেষে নাগোয়ার আকাশ গতকাল ছিল সূর্যের আলোয় ঝলমলে। আর তাতেই স্বস্তি মিলে বাংলাদেশ শিবিরে। আজ সেমিফাইনালে পাকিস্তানকে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত লিটন দাসের দল। শুক্রবার জাপানে আসলেও এখনও পর্যন্ত মাঠে নামা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বৃষ্টির কারনে মাঠে গড়ায়নি। শঙ্কা ছিল আজকের সেমিফাইনাল নিয়েও। তবে গতকাল সকাল থেকে আবহাওয়া ভাল হওয়ায় চারদিন পর পূর্ণাঙ্গ অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সেই স্বস্তির কথাই জানিয়েছেন ইয়াসির আলী রাব্বি। কোরোগি স্পোর্টস পার্কে অনুশীলন শেষে রাব্বি বলেন, ‘দেখেন, এখানে আসার পর বৃষ্টির কারণে আমরা ঠিকঠাক অনুশীলন করতে পারিনি। ম্যাচটাও খেলতে পারিনি। তবে আজকের আবহাওয়া দেখে ভালো লাগছে। এখানে আজই প্রথম রোদ দেখলাম। আশা করি কালকেও ভালো একটা আবহাওয়া পাব। ভালো একটা ম্যাচ হবে আশা করছি।’ এর মধ্যে অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের সিনিয়র ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হয়েছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’ গতকাল অনুশীলনের আগে উইকেট দেখে রাব্বির মনে হয়েছে, সেটি ভালোই আছে। ‘উইকেট দেখেছি, ভালোই। আশা করি ভালো উইকেটেই আমরা খেলব।’ আজ বাংলাদেশ সময় ভোর ৬ টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ