1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করতে পারে: কেন্দ্রীয় ব্যাংক চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প প্লাগ অ্যান্ড প্লের সঙ্গে আলোচনা: ‘৫০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা’ এশিয়ান গেমস গলফ: সাদামাটা সিদ্দিকুর, বাদল ও জামাল ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার ৬৪ জেলায় পুষ্টিবিদের অস্থায়ী ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন অব্যাহত ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এশিয়ান গেমস গলফ: সাদামাটা সিদ্দিকুর, বাদল ও জামাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

এশিয়ান গেমসের গলফ ইভেন্টেও নেই তেমন স্বস্তির খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এশিয়ান গেমসের গলফের প্রথম রাউন্ডে বাংলাদেশের হয়ে সেরা পারফরম করলেন সিদ্দিকুর রহমান। কিন্তু তিনিও নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলে আরও চার জনের সাথে গলফারের সঙ্গে ১৩তম স্থানে থেকে উঠেছেন পরের রাউন্ডে।

কাসুগাই কান্ট্রি ক্লাবের ইস্ট কোর্সে বুধবার শুরু হওয়া গলফে বাংলাদেশের অংশ নেন আরও দুই প্রতিযোগী। তাদের মধ্যে বাদল হোসেন খেলেছেন পারের চেয়ে এক শট বেশি (৭১টি)। তিনি পরের রাউন্ড শুরু করবেন আরও পাঁচ গলফারের সঙ্গে ২৩তম স্থানে থেকে।

আরেক গলফার জামাল হোসেন মোল্লা সবচেয়ে বিবর্ণ। পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে আরও দুজনের সঙ্গে ৪০তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন তিনি।

প্রথম রাউন্ডে নির্ধারিত পারের চেয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন চাইনিজ তাইপের ওয়েই সুয়ান-ওয়াং ও জাপানের হিগা কাজুকি। কাজুকি আবার এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে বর্তমানে শীর্ষে।

দক্ষিণ এশিয়ার প্রতিযোগীদের মধ্যে পারের চেয়ে চার শট কম খেলা চার জনের মধ্যে আছেন ভারতের সপ্তাক তালওয়ার। এদের সঙ্গে ব্যবধান ঘুঁচিয়ে সাফল্য পাওয়া সবশেষ ২০১৩ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুরের জন্য কঠিনই। বাদল, জামালদের জন্য তা আরও কঠিন।

ব্যক্তিগত ইভেন্টের শীর্ষ দুই গলফারের স্কোরের ভিত্তিতে নির্ধারিত হয় দলগত ইভেন্টের অবস্থান। যেখানে সিদ্দিকুর ও বাদলের সম্মিলিত স্কোরে (১৪০) নিয়ে বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গে যৌথভাবে আছে নবম স্থানে।

জুডোতে ছেলেদের ৬৬ কেজি ওজন শ্রেণীতে কাতারের সুখরব বুকিয়েভের কাছে হেরেছেন বাংলাদেশের খাদেমুল হাসান মিলু। ফলে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের দ্বাদশ দিনটিও ভালো কাটেনি বাংলাদেশের।

সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তালা ঝুলানো নয়

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ