1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করতে পারে: কেন্দ্রীয় ব্যাংক চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প প্লাগ অ্যান্ড প্লের সঙ্গে আলোচনা: ‘৫০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা’ এশিয়ান গেমস গলফ: সাদামাটা সিদ্দিকুর, বাদল ও জামাল ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার ৬৪ জেলায় পুষ্টিবিদের অস্থায়ী ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন অব্যাহত ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বারমুডার সাবেক ব্যাটার ডেভিড হেম্প। তার দায়িত্বের মেয়াদ হবে দুই বছর এবং আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে কাজ শুরু করবেন। বুধবার রাতে নিয়োগের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৫ বর্ষী হেম্প ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ নারী দলের দায়িত্বে থাকবেন। তিনি সদ্যসাবেক সারোয়ার ইমরানের স্থলাভিষিক্ত হবেন। ইমরান ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। ডেভিড হেম্প ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব এবং চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। হেম্প ২০২৩ সালের মে থেকে বিসিবির কোচিং কাঠামোর সাথে যুক্ত রয়েছেন। প্রথমে হাই-পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রামের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালে ছেলেদের দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান। ২০২৩ সালে নিউজিল্যান্ড সফরে ছেলেদের দলের কোচিং স্টাফেও ছিলেন। হেম্প আগেও নারী ক্রিকেটে বড় পরিসরে কাজ করেছেন। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন এবং উইমেন্স বিগ ব্যাশ লিগে ভিক্টোরিয়া স্টেট উইমেন্স টিম ও মেলবোর্ন স্টার্সের হেড কোচের দায়িত্ব সামলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ