1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এশিয়ান গেমস গলফ: সাদামাটা সিদ্দিকুর, বাদল ও জামাল ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার ৬৪ জেলায় পুষ্টিবিদের অস্থায়ী ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন অব্যাহত ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হলেন ফাতেমা জোহরা সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

৪৯তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের সুপারিশ পর্যালোচনার পর বুধবার এই নিয়োগ আদেশ জারি করা হয়। এর আগে পিএসসি ৬৬৮ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করলেও সেখান থেকে বাদ পড়েছেন ৫৭ জন।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে সম্মত নন ধরে নিয়ে তার নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।

নতুন কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল অনুযায়ী ৪৪ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার ৯০০ টাকা বেতনক্রমে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন অনুসারে নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে, যা সরকার চাইলে আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। এই সময়ে কাউকে অনুপযোগী মনে হলে কারণ দর্শানো কিংবা কমিশনের পরামর্শ ছাড়াই অব্যাহতি দেওয়ার এখতিয়ার রাখা হয়েছে।

এদিকে মেধা তালিকায় প্রথম হয়েও চূড়ান্ত নিয়োগ তালিকায় নিজের নাম না থাকার দাবি করেছেন শিক্ষা ক্যাডারের এক চাকরিপ্রার্থী। তবে প্রজ্ঞাপনে বাদ পড়ার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে বিশেষ এই বিসিএসে সাধারণ শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কলেজের ৬৮৩টি পদের বিপরীতে এক হাজার ২১৯ জন উত্তীর্ণ হয়েছিলেন। যোগ্য প্রার্থী না পাওয়ায় তখন ১৫টি পদে কাউকে সুপারিশ করতে পারেনি কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ