1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এশিয়ান গেমস গলফ: সাদামাটা সিদ্দিকুর, বাদল ও জামাল ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার ৬৪ জেলায় পুষ্টিবিদের অস্থায়ী ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন অব্যাহত ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হলেন ফাতেমা জোহরা সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

গত কয়েক মাসের অব্যাহত বৃষ্টিতে ফের প্লাবিত হয়েছে যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০টি গ্রাম। তিন মাস ধরে পানিবন্দি লক্ষাধিক মানুষ। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু সড়কে আশ্রয় নিয়েছে। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চলতে হয়নি স্থায়ী কোন সমাধান।

এমন পরিস্থিতিতে আগামী ৫ অক্টোবর 'ভবদহ দিবস'- উপলক্ষে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে 'ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি'।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের ভোলা ট্যাংকরোডে অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আবদুল হামিদ এই কর্মসূচি ঘোষণা দেন।

এসময় তিনি ভবদহ অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগামী মাঘী পূর্ণিমার আগেই কার্যকর 'টাইডাল রিভার ম্যানেজমেন্ট' (টিআরএম) বা জোয়ারাধার চালুর জোর দাবি জানান।

যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলার নিম্নাঞ্চলের অংশবিশেষ নিয়ে এই ভবদহ অঞ্চল। অভয়নগরের ভবানীপুর গ্রামে শ্রী নদীর ওপর নির্মিত ভবদহ স্লুইচগেট দিয়ে ৫৪টি বিলের পানি নিষ্কাশিত হয়।

পলি পড়ে এলাকার পানিনিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্যতা হারিয়েছে। ফলে নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এ অবস্থায় বৃষ্টির পানিতে এলাকার বিলগুলো উপচে গ্রামগুলো প্লাবিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জুলাই মাসের অব্যাহত বৃষ্টিতে ভবদহ অঞ্চলের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত দুইশো' গ্রাম প্লাবিত হয়েছে।

তিন মাস ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় চরম খাদ্যাভাব ও মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। পানির নিচে তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়।

সংবাদ সম্মেলনে 'ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আবদুল হামিদ বলেন, 'সেনাবাহিনীর মাধ্যমে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৮১ কিলোমিটার নদী সংস্কারকাজ চলমান থাকলেও টিআরএম চালু না হওয়ায় সে টাকা অপচয় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদী খননের পর পলি জমে তা দ্রুত ভরাট হয়ে যাচ্ছে।'

তিনি বলেন, 'ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)-এর প্রস্তাবনা অনুযায়ী মাঘী পূর্ণিমার আগেই (আগামী চার মাসের মধ্যে) একটি বিলে টিআরএম চালু না করা গেলে এবং আমডাঙ্গা খাল দ্রুত প্রশস্ত ও খনন না করা হলে এই জনপদের দুর্ভোগ কাটবে না।'

সংবাদ সম্মেলনে অবিলম্বে দুর্ভোগ বাস্তবায়নের জন্য কমিটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা।

দাবিগুলো মধ্যে রয়েছে- আগামী মাঘী পূর্ণিমার আগেই ভবদহ অঞ্চলে কার্যকর টিআরএম বা জোয়ারাধার চালু করা; অগ্রাধিকার ভিত্তিতে আমডাঙ্গা খালের বিস্তৃত পুনর্খনন, প্রশস্তকরণ ও জমি অধিগ্রহণের বাধা দূর করা; ভবদহ অঞ্চলের সব নদী-খাল থেকে কচুরিপানা, নেট-পাটা ও কৃত্রিম বাঁধ অপসারণ করে পানিপ্রবাহ মুক্ত করা; ২০১৬ সালের ৫ অক্টোবর নওয়াপাড়ায় টিআরএম বিরোধীদের চক্রান্তে পানিবন্দি মানুষের আন্দোলন কর্মসূচিতে তৎকালীন পুলিশের হামলা ও নির্যাতনের সুষ্ঠু বিচার করা।

এছাড়া চলতি মৌসুমে দ্রুত পানি নিস্কাশন করে জমি আবাদের উপযোগী করতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সেনাবাহিনীর প্রতি ১০টি জরুরি পদক্ষেপ গ্রহণ।

এসব পদক্ষেপের মধ্যে রয়েছে—পাঁচাকড়ি-রাজবংশীপাড়া ও টেকার বেইলি ব্রিজের পাশের বাঁধ অপসারণ, ভবদহের ২১ গেটের লোহার বেড়া অপসারণ বা দুই পাশ কেটে দেওয়া, ৯ গেটের উৎস মুখ কাটা, ভবদহ কলেজ ও কপালিয়া ব্রিজের নিচের বাধা অপসারণ, শোলগাতি ব্রিজের পাকা ঢালাই সরানো এবং টেকা ব্রিজ থেকে অবশিষ্ট ৪ কিলোমিটার ভাসমান স্কেভেটর দিয়ে দ্রুত খনন করা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্প্রতি মন্ত্রণালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। সেই সময় মন্ত্রীকে ভবদহ এলাকা পরিদর্শনের আহ্বান জানালেও এক মাসেও কোনো দৃশ্যমান উদ্যোগ না দেওয়াতে ক্ষুদ্ধ নেতৃবৃন্দ।

এ অবস্থায় আগামী ৫ অক্টোবর বিকেল ৩টায় অভয়নগর উপজেলা চত্বর থেকে আমডাঙ্গা খাল পর্যন্ত পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য শেখর বিশ্বাস, শিবপদ বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, রাজু আহম্মেদ, বাসন্তী মণ্ডল, সঞ্জয় বৈরাগী প্রমুখ।

এই বিষয়ে পাউবোর যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, 'ছয়টি নদীর ৮১ দশমিক ৫ কিলোমিটার পুনঃখননের কাজ চলমান। এবার ভবদহ বিলের পানি বেড়ে ছিল তিন ফুটের মতো। ২১-ভেন্ট ভবদহ স্লুইচগেটের সব কটি কপাট খোলা রয়েছে। কপাট দিয়ে পানি বের হচ্ছে। খুব দ্রুত এই পানি নেমে যাবে।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ