ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও সিনিয়র শিক্ষক ফাতেমা জোহরা। ১ অক্টোবর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিচালনা নির্দেশাবলী-২০২২-এর তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ৩(১২) এবং তফসিল ‘ক’-এ বর্ণিত অধ্যক্ষ নিয়োগের নীতিমালার ‘খ’ অনুযায়ী ফাতেমা জোহরাকে কলেজটির অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ফাতেমা জোহরা দীর্ঘদিন ধরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপাধ্যক্ষের দায়িত্বও পালন করছেন।
নিয়োগ কার্যকর হওয়ার পর তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখার জারি করা আদেশে বলা হয়েছে, নির্দেশক্রমে ফাতেমা জোহরার অধ্যক্ষ পদে নিয়োগ ১ অক্টোবর থেকে কার্যকর হবে।