1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিতে চাপ সৃষ্টি করতে পারে: কেন্দ্রীয় ব্যাংক চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের নেতৃত্বে মানিক-জিসান বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প প্লাগ অ্যান্ড প্লের সঙ্গে আলোচনা: ‘৫০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা’ এশিয়ান গেমস গলফ: সাদামাটা সিদ্দিকুর, বাদল ও জামাল ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার ৬৪ জেলায় পুষ্টিবিদের অস্থায়ী ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন অব্যাহত ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

অনিয়ম, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপি, ছাত্রদল ও যুবদলের রাজধানী ঢাকার ৩টি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।

বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো—৫১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল কমিটি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল কমিটি।

গত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপির সঙ্গে জড়িত একাধিক নেতাকর্মীর নাম আসার পরই আজ বুধবার এমন সিদ্ধান্ত এলো।

তবে কমিটি বিলুপ্তির কোনো বিজ্ঞপ্তিতেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

বিএনপির বহিষ্কারের নোটিশে অনৈতিক কর্মকাণ্ড, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী আচরণের কথা বলা হয়েছে। অন্যদিকে যুবদল ও ছাত্রদল জানিয়েছে, তাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো হয়নি এবং বলা হয়েছে, শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে।

পৃথক এক বিজ্ঞপ্তিতে বিএনপি প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে ৩ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা জানানো হয়েছে। তারা হলেন—শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, 'সি' ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।

দলটির পক্ষ থেকে জানানো হয়, অনৈতিক ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্তের অনুমোদন দেন।

ছাত্রদলও তাদের ঢাকা মহানগর পশ্চিম কমিটি বিলুপ্ত করে শিগগির নতুন কমিটি ঘোষণার কথা জানিয়েছে।

পাশাপাশি দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের নির্দিষ্ট অভিযোগে ৫ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

বহিষ্কৃতরা হলেন—ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্য সচিব ওমর নাইম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব শান্ত রহমান।

এদিকে, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দারুসসালাম থানা শাখার দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন—আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্য সচিব মো. হাফিজুর রহমান।

সংগঠনটির পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখারও নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একই ধরনের অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের ৪ নেতাকে সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।

তারা হলেন—শাহআলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহআলী থানা অটো রিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

গতকাল ঢাকা উত্তরের পল্লবী থানার অধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে বহিষ্কার করে বিএনপি।

বিএনপি জানায়, অনৈতিক ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত মামুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ভাই জামিল রহমান ও মশিউর রহমানের মাধ্যমে মিরপুরে একটি অপরাধী চক্র পরিচালনা করতেন।

পল্লবী, মিরপুর-১২, সাগুফতা এবং বাউনিয়াসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, গার্মেন্টস-ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল ও মাদক ব্যবসার সাথে এই চক্রের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসবই অভিযোগ এবং প্রমাণিত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ