জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ (বা থেকে)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিক আকবর সভাপতি এবং যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহমেদ সাধারণ সম্পাদক হয়েছেন।
বুধবার বিকালে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি শরীফ উদ্দীন (দৈনিক আলোচিত বাংলাদেশ), সহসাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি) এবং ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম)।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- শরীফ উদ্দীন হাসু (ইসলামি টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) ও ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।
সভায় প্রেস ক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা নিয়ে আলোচনা হয়।
সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তালা ঝুলানো নয়
ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না