1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এশিয়ান গেমস গলফ: সাদামাটা সিদ্দিকুর, বাদল ও জামাল ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার ৬৪ জেলায় পুষ্টিবিদের অস্থায়ী ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন অব্যাহত ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হলেন ফাতেমা জোহরা সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

অবশেষে দেখা মিলল রোদের, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের সবগুলো বৃষ্টিতে পণ্ড হওয়ার পর অবশেষে বুধবার জাপানের নিশিনের আকাশে দেখা মিলল রোদের। এতে এশিয়ান গেমসের সেমিফাইনালে আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে প্রথমবারের মতো আউটডোরে অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের ফল নির্ধারণে বল-ব্যাটের লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবারও আকাশ থাকবে রোদ ঝলমলে। সেক্ষেত্রে কোনো বল মাঠে না গড়িয়ে কোয়ার্টার ফাইনাল পর্ব পুরোপুরি পরিত্যক্ত হওয়ার পর অবশেষে মাঠে নামার সুযোগ পাওয়ার আশায় আছে দলগুলো।

জাপানের পৌঁছানোর প্রথমবার মাঠে অনুশীলন করতে পারায় স্বস্তি প্রকাশ করেন টাইগার ব্যাটার ইয়াসির আলী। সাংবাদিকদের তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে, আজকে ভালোমতো আমরা একটু মাঠে নামতে পেরেছি।’

ম্যাচের আবহাওয়া নিয়ে তিনি যোগ করেন, ‘তো কালকেও ইনশাল্লাহ রোদ থাকবে মাঠে। আশা করি, আমরা একটা ভালো আবহাওয়া পাব খেলার জন্য।’

বৃষ্টির কারণে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকায় বিকল্প উপায়ে প্রস্তুতি সারতে হয়েছে টাইগারদের। তবে মানসিকভাবে বাংলাদেশ দল সব সময়ই তৈরি বলে জানান ইয়াসির, ‘অনুশীলন হয়নি, কিন্তু আমরা সব সময় মানসিকভাবে প্রস্তুত রাখি নিজেদের, যতটা নিজেকে মাঠে রাখা যায়। যেমন— পুরো দল মিলে একটা জিম সেশন ছিল আমাদের। আমরা সেটা করতে পারিনি, কিন্তু মাঠে এসেছি। আমরা অনুশীলন করেছি, ফুটবল খেলেছি। তো আমি মনে করি, আমরা যতটুক পেরেছি মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করেছি নিজেদেরকে।’

মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পণ্ড হওয়ায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি এশিয়ান গেমসের সেমিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে এই ম্যাচও যদি বিরূপ আবহাওয়ার কারণে মাঠে না গড়ায়, সেক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ফাইনাল খেলবে পাকিস্তান।

টি-টোয়েন্টি সংস্করণে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড বেশ শক্ত। ২০২১ সালের পর থেকে এই সংস্করণে টাইগারদের বিপক্ষে খেলা সবশেষ ১৪টি ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে দলটি।

বাংলাদেশ সময় অনুসারে, বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম সেমিফাইনালটি। দিনের অপর সেমিতে সকাল ১১টায় একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ