ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সানটিংয়ের সময় তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া অংশের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ১৪ নম্বর ইয়ার্ড এলাকায় ঘটে এ দুর্ঘটনা । রেলওয়ে সূত্রে জানা গেছে , ৯৬২ নম্বর ট্রেনের সানটিংয়ের সময় ৬৩০৫৯ নম্বর খালি তেলের ওয়াগনের সামনের অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইন ব্লক হয়ে যায় । শ্রীমঙ্গল থেকে ২১টি ওয়াগন নিয়ে ট্রেনটি আখাউড়া জংশনে আসে। এর মধ্যে ৯টি ওয়াগন আখাউড়া রেলস্টেশনে রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার কথা ছিল। সানটিংয়ের সময়ই ঘটে দুর্ঘটনাটি । আরও পড়ুন কচুয়ায় পুকুরে নারীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ০১ অক্টোবর ২০২৬ আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান , আখাউড়া জংশনে প্রবেশের পথে ডাউন লাইনে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওয়াগনটি উদ্ধার করে রেললাইন সচল করার কাজ চলছে । দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন। উদ্ধারকাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।