1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ডাবলিনে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার একটি অস্থায়ী চ্যান্সারি ভবনে প্রশাসনিক কার্যক্রম সূচনার মধ্য দিয়ে এই নতুন মিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাবলিন শহরের বলসব্রিজ কূটনৈতিক অঞ্চলের আলেকজান্দ্রা হাউসে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে দূতাবাস তার প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে। আয়ারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত প্রথম রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম এদিন মিশনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রাষ্ট্রদূত নূরে আলম অচিরেই আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন।

ইউরোপের দেশ আয়ারল্যান্ডে বর্তমানে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন।

এতদিন সেখানে নিজস্ব পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশন না থাকায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও নাগরিক সেবার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। দূতাবাস জানিয়েছে, প্রাথমিক প্রশাসনিক গোছগাছ সম্পন্ন হওয়ার পর খুব দ্রুতই প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট, ভিসা প্রদানসহ অন্যান্য নিয়মিত কনসুলার সেবা চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ