1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের সংস্কার ৮০ শতাংশ শেষ, ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট এনসিটিতে বিদেশি অপারেটর: ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির ডাবলিনে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে

আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

আয়ারল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

দূতাবাসটি ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার আলেকজান্দ্রা হাউজে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে প্রাথমিকভাবে এর প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে।

মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আজ মিশনের দায়িত্ব নিয়েছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

দূতাবাসটি চালুর ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়বে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদারেও কাজ করবে দূতাবাস।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ