1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

ফিফা আসিয়ান কাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ ফুটবল দল। প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে আগেই বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচে এসে লাল-সবুজের প্রতিনিধিরা এক চরম বিপর্যয়ের মুখে পড়লেন।

বৃহস্পতিবারের এই ম্যাচে শুরু থেকেই হামজা চৌধুরীদের রক্ষণভাগকে তছনছ করে দেয় ইন্দোনেশিয়ার আক্রমণভাগ। ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। ডান প্রান্ত দিয়ে ওলে রোমেনি বাংলাদেশের ডিফেন্ডার শুকি ইতোফুসাকে কাটিয়ে ডি-বক্সে বল বাড়ালে মিচেল বাকের দ্রুত শট নেন। তারিক কাজী ও সাদ উদ্দিনের পাশ দিয়ে বল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ম্যাচের ২০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্দোনেশিয়া। এবার বাঁ দিক দিয়ে রক্ষণ ভেঙে পোস্টে শট নেন রোমেনি। গোলরক্ষক শ্রাবণ প্রথম দফায় বল প্রতিহত করলেও বিপদ কাটেনি। বক্সের বাইরে থাকা রাগনারের ফিরতি শটের মুখে গোলরক্ষক শ্রাবণ ও ডিফেন্ডার তারিক কাজীকে পরাস্ত করে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল আদায় করেন মিচেল বাকের।

ম্যাচের ৩২তম মিনিটে ইন্দোনেশিয়ার পক্ষে তৃতীয় গোলটি করেন ডিফেন্ডার রিজকি রিধো। রোমেনির ডান দিক থেকে বাড়ানো ক্রস বক্সে তারিক কাজী ও শুকি ইতোফুসা ঠেকাতে ব্যর্থ হলে কোনাকুনি ডান পায়ের গড়ানো শটে বল জালে পাঠান তিনি। ম্যাচের ৩৬তম মিনিটে শুকির মাপা ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন বাংলাদেশের ফরোয়ার্ড শাহরিয়ার ইমন।

তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। ৩৭তম মিনিটেই রোমেনির ক্রস থেকে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মিচেল বাকের। এতে দল এগিয়ে যায় ৪-১ গোলে। এরপর ৪৩তম মিনিটে জাস্টিন হাবনারের ক্রসে নিজের চতুর্থ গোল করে স্কোরলাইন ৫-১ করেন মিচেল বাকের।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে কর্নার কিক থেকে উড়ে আসা বলে চমৎকার হেডে ইন্দোনেশিয়ার ষষ্ঠ গোলটি করেন জাস্টিন হাবনার। এরপর বিরতির পর আরও গোল হজম করে শেষ পর্যন্ত ৯-২ গোলের বড় ব্যবধানে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ