1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ২১৫ Time View

ভারতের টাটা মোটরসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ৪বারের ব্যালেন ডি’অর জয়ী 15খেলোয়াড় লিওনেল মেসি৷ আর্জেন্টাইন অধিনায়ক ও বার্সেলোনা সুপারস্টারের সঙ্গে আপাতত দু’বছরের চুক্তি করেছে তারা৷ যদিও পরে তা বাড়ানোও হতে পারে৷
যুব সমাজের কথা মাথায় রেখেই যে মেসিকে বাছাই করা হয়েছে তা জানান টাটা মোটরসের ভেহিকেল ইউনিটের সভাপতি মায়াঙ্ক পারেখ৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,‘আমরা যুব সমাজকে আকৃষ্ট করতে চাই৷ সেক্ষেত্রে দেখা গেছে ফুটবল এবং মেসিই যুব সমাজের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য৷’
অন্যদিকে ভারতে তার প্রথম বিজ্ঞাপনী চুক্তি নিয়ে মেসি জানিয়েছেন, ‘প্রথম কোনও ভারতীয় কোম্পানীর সঙ্গে চুক্তি করার পর আমি খুবই উচ্ছ্বসিত৷ টাটা মোটরস পরিবারের অংশ হতে পেরেও ভালো লাগছে৷ ভারত সম্পর্কে আমার বরাবরের আগ্রহ এবং এই দেশের বৈচিত্র সম্পর্কেও অনেক কথা শুনেছি৷’
সেপ্টেম্বরে বার্সেলোনার হয়ে মালাগার বিরুদ্ধে খেলায় লিগামেন্ট ও হাঁটুর চোটের কবলে পড়েন মেসি৷ তার জন্য বর্তমানে প্রায় ২মাস মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ