1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১৯৯ Time View

আগামী ২ নভেম্বর ১৪ দিনের সফরে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ সফরে 9তারা ৩টি ওয়ানডে এবং ২টি টি২০ ম্যাচ খেলবে। গতকাল বুধবার জিম্বাবুয়ে ক্রিকেট দলের সফর সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের পর থেকেই দ্রুত একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের চেষ্টা শুরু করেছিল বিসিবি। যদিও জানুয়ারিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে জানুয়ারি নয়, ২ মাস এগিয়ে আগামী ২ নভেম্বরেই ঢাকায় আসছেন এলটন চিগুম্বুরারা।
আফ্রিকার দলটি ২ নভেম্বর বাংলাদেশে আসবে। ৩ ও ৪ নভেম্বর তারা অনুশীলন করবে। ৫ নভেম্বর তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ৯ নভেম্বর দ্বিতীয়টি। আর ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।
ওয়ানডে সিরিজের পর একদিন গ্যাপ দিয়ে মাঠে গড়াবে টি- টোয়েন্টি সিরিজ। ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১৫ নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে ১৬ নভেম্বর ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

সিরিজের সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
৫ নভেম্বর প্রস্তুতি ম্যাচ ঢাকা
৭ নভেম্বর প্রথম ওয়ানডে ঢাকা
৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে ঢাকা
১১ নভেম্বর তৃতীয় ওয়ানডে ঢাকা
১৩ নভেম্বর প্রথম টি-২০ ঢাকা
১৫ নভেম্বর দ্বিতীয় টি-২০ ঢাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ