1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

সাব্বির-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ২৩৭ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটর মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের দাপুটে 10লড়াইয়ে বড় সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিকে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পেলেন ১৫৬ ওয়ানডে খেলা মুশফিকুর রহিম। ৮টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির সাহায্যে মাত্র ১০৪ বলে মুশফিক তার শতক তুলে নেন। এর আগে ৪৫তম ওভারে ছক্কার পর চার হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন সাব্বির। তার আগে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম নিজেকে খানিকটা গুটিয়ে রাখলেও রানের গতি বাড়ানোর দিকেই মনোযোগ দেন মুশফিকের। ধৈর্য্য হারিয়ে ফিরে যান তামিম ইকবাল (৪০)। নিজেকে গুটিয়ে রাখা এই উদ্বোধনী ব্যাটসম্যান চড়াও হতে চেয়েছিলেন সিকান্দার রাজার ওপর। লং অন দিয়ে তাকে উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়ে লুক জংউইয়ের ক্যাচে পরিণত হন তামিম।
দলের ওপর চাপ বাড়িয়ে ফিরে যান সাকিব আল হাসান (২০)। সিকান্দার রাজার আগের বলেই চার হাঁকিয়েছিলেন তিনি। পরের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে যান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। অপরদিকে বাংলাদেশ দলে ফিরেছেন আল আমিন হোসেন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা বাঁহাতি স্পিনার আরাফাত সানিও একাদশে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ