1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

মিসরে বিমান চলাচল স্থগিত করল রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ২০৮ Time View

মিসরের সিনাইয়ে ২ শতাধিক যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান ভূপাতিত হওয়ার ঘটনার 11কারণ পরিষ্কার না হওয়া পর্যন্ত সে দেশে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে রাশিয়া।
দেশটি থেকে ৫০ হাজারের বেশি রাশিয়ান পর্যটককে ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কার্গো হোল্ডে থাকা বোমার কারণেই বিমানটি ভূপাতিত হয়েছে, এ রকম তথ্য প্রকাশের পর, বিমান চলাচল স্থগিতের এই সিদ্ধান্ত নিল রাশিয়া। অতিরিক্ত নিরাপত্তার সঙ্গে এর মধ্যেই রাশিয়ার পর্যটকদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
এর আগে নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করে ব্রিটেন।
কয়েকটি জঙ্গি সংগঠনের আলাপে আড়িপাতার পর, ব্রিটেন ও আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে, উড্ডয়নের আগে বিমানটির হোল্ডে হয়তো বোমা রাখা হয়েছিল।
বিমানটি রেকর্ডারে এ ধরনের তথ্য পাওয়ার আভাস দিয়েছে ফ্রান্স। গত শনিবার ২২৪ জন যাত্রী নিয়ে মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয় বিমানটি।
যদিও কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে এর মধ্যেই অনেক দেশ মিশর ভ্রমণে নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। এর আগে ওই এলাকায় বিমান চলাচল বাতিল করে ব্রিটেন।
মিসরের সঙ্গে বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি বাড়িয়েছে আমেরিকাসহ অনেক পশ্চিমা দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ