1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

এয়ার অ্যাস্ট্রার বহরে আরও এক নতুন উড়োজাহাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

আগামী বছরের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এয়ারলাইন্সটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বহর সম্প্রসারণের অংশ হিসেবে নতুন একটি এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ যুক্ত করল দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।

বুধবার ‘নতুন প্রজন্মের’ উড়োজাহাজটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে এয়ার অ্যাস্ট্রার বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে। এর মধ্য দিয়ে মাস তিনেকের ব্যবধানে এয়ারলাইন্সটির বহর দ্বিগুণ হলো।

এর আগে গত ২০ অগাস্ট সংস্থাটির বহরে একটি নতুন এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ যুক্ত হয়েছিল।

পরপর তিনটি নতুন প্রজন্মের এটিআর ৭২-৬০০ সংযোজনকে নিজেদের কার্যক্রম শক্তিশালী করার অন্যতম মাইলফলক হিসেবে দেখছে এয়ার অ্যাস্ট্রা।

নতুন যুক্ত হওয়া উড়োজাহাজটিতে সর্বাধুনিক প্র্যাট অ্যান্ড হুইটনি 'পিডব্লিউ১২৭এক্সটি' ইঞ্জিন এবং ৭০টি ‘গেভেন নিও প্রেসটিজ’ আসন রয়েছে।

এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ বলছে, নতুন এই উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা সহজ করার পাশাপাশি যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, “এয়ার অ্যাস্ট্রার বহরে তৃতীয় নতুন এটিআর ৭২-৬০০ এর সংযোজন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

“মাত্র তিন মাসের কিছু বেশি সময়ে বহর দ্বিগুণ করে ছয়টিতেক উন্নীত করতে পেরেছি। এই অর্জন আমাদের টিমের নিষ্ঠা ও কাজের পাশাপাশি যাত্রী ও অংশীদারদের আস্থারই প্রতিফলন।”

কোম্পানিটি বলছে, অভ্যন্তরীণ রুটে যোগাযোগ ব্যবস্থা সুসংহত করার পাশাপাশি এবার তারা আন্তর্জাতিক রুটে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে সরু কাঠামোর উড়োজাহাজ বহরে যোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য পরিচালনগত প্রস্তুতি সম্পন্ন হলের আগামী বছরের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরুর পরিকল্পনা রয়েছে এয়ার অ্যাস্ট্রার।

ছয়টি উড়োজাহাজ নিয়ে এয়ার অ্যাস্ট্রা বর্তমানে দেশের ভেতরের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা করছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: শুধু সুদের হার নয়, প্রয়োজন সমন্বিত নীতি

সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তালা ঝুলানো নয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ