1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ইন্দোনেশিয়ার বিপক্ষে ‘সতর্ক’ বাংলাদেশ নামবে বলছেন জামাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

প্রথমবার হওয়া ফিফা আসিয়ান কাপের অভিজ্ঞতা খুব একটা ভালো হলো না বাংলাদেশের জন্য। টানা দুই ম্যাচ হেরে আসর থেকে ইতিমধ্যে ছিঁটকে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো পারফরম্যান্স দিতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে জামাল জানান, ‘ইন্দোনেশিয়া দল তো অনেক আধিপত্যশীল হবে। কিন্তু, কিছু পরিকল্পনা আছে তো আমাদের। এটা আজকে কোচ আমাদের সাথে আলাপ করব, কি কি করা যায়।’ ‘অবশ্যই আমরা শেষটা সুন্দর করতে চাই। আমরা ওদের সেট পিস দেখেছি, তারপরে দুইটা স্ট্রাইকারও দেখলাম। ওরা খুব ভালো স্ট্রাইকার। অধিকাংশ সময় এইটা নিয়ে আমরা আলাপ করেছি। মানে ওদের শক্তির জায়গা আর দুর্বলতাগুলো। কালকে আরও সতর্ক থাকতে হবে।’ ইন্দোনেশিয়ার বিপক্ষে ভালো করা নিয়ে জামাল জানান, ‘ফুটবলে সবকিছুই সম্ভব। সুতরাং, আমরা আশা করি আমরা ভালো পারফরম্যান্স করব। যদি আমরা জিততে পারি জিতবো, ড্র হলেও খারাপ কিছু হবে না। আমরা সমর্থকদের জন্য একটি ভালো পারফরম্যান্স দিতে চাই এবং মনে করি আমরা সমর্থকদের কাছে দায়ীও এটিতে।’ ‘আমরা নিজেদের উপর মনোযোগ রাখতে চাই। অন্য দল কি করছে সেটা আমরা অতটা দেখতে চাই না। যে জায়গায় আমাদের উন্নতি করতে হবে, আমরা সেখানেই মনোযোগ ধরে রাখতে চাই।’ বৃহস্পতিবার ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। জার্কাতার গোলেরা বাং কার্নো স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ