1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

পাকিস্তানের সাথে পেরে উঠল না বাংলাদেশ, খেলবে ব্রোঞ্জের জন্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালে হেরেছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের সামনে ভালো লক্ষ্য ছুঁড়ে দিয়ে বিবর্ণ বোলিংয়ে পেরে ওঠেনি লিটন দাসের দল। বৃষ্টির কারণে টি-টুয়েন্টি ম্যাচের ওভার কেটে ১৩ ওভার করে গড়িয়েছে খেলা। ৬ উইকেটে হেরে ব্রোঞ্জের জন্য লড়বে টিম টাইগার্স। জাপানের কোরোগি স্পোর্টস পার্ক মাঠে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে ম্যাচ গড়ায়। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাহিবজাদা ফারহান। ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান করে বাংলাদেশ, রানরেট ৮.৪৭। রানতাড়ায় নেমে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান। ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ করে। আগে ব্যাটে নেমে লিটন ১৭ বলে ১৯, তাওহীদ হৃদয় ২৫ বলে ৪২ এবং মোসাদ্দেক হোসেন ১৬ বলে ১১ রান করেন। আর কোন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিব ৩টি এবং আরাফাত মিনহাস ২টি করে উইকেট নেন। জবাবে নেমে মাজ সাদাকাত ১৫, উসমান খান ১৪, সায়েম আইয়ুব ২১ রান করেন। হাসান নওয়াজ এবং আব্দুল সামাদের ৩২ বলে অপরাজিত ৫৯ রানের জুটিতে ম্যাচ শেষ করে পাকিস্তান। নওয়াজ ২৭ এবং সামাদ ৩০ করেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং ভারত। হেরে যাওয়া দল ৩ অক্টোবর ব্রোঞ্জের জন্য বাংলাদেশের বিপক্ষে নামবে। জয়ী দল স্বর্ণপদকের জন্য ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ