1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ঢাকা মেডিকেলে হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাজতি শাহিন আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

৪০ বছর বয়সি শাহিন আলম জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার বশির উদ্দিনের ছেলে।

কারারক্ষী আমিরুল ইসলাম জানান, শাহিন গত ৩০ সেপ্টেম্বর কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: শুধু সুদের হার নয়, প্রয়োজন সমন্বিত নীতি

সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ