1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রংপুর সদরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

আলামীন, রংপুর : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রংপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালের সহযোগিতায় রংপুর জেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সাইফুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি আনসার-ভিডিপির সদস্যদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের পাশাপাশি সাধারণ মানুষকে এ কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নাসিম হাসান এবং উপজেলা প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহিন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপির দলনেতা, দলনেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, সবুজে গড়ি সুন্দর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারার পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ