1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন দীপনের বাবা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ১৬৮ Time View

এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করেছেন দুর্বৃত্তদের হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর 3মালিক ফয়সল আরেফিন দীপনের বাবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক। তার কাছে রহস্যজনক একটি ফোন কল আসলে এ দাবি করেন। আজ বুধবার যমুনা টেলিভিশনের কাছে রহস্যজনক ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। তবে কে বা কারা ফোন করছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
এদিকে পুত্র শোকে কাতর আবুল কাসেম বলেন, এমন একটি তরতাজা ছেলে খুন হওয়ার পর আমি নিজেকে নিয়ে ভাবছি না। তবে আজ থেকে আমি একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। যখন তখন আমাকে মেরে ফেলা হতে পারে। তিনি বলেন, পুলিশের কাছে গিয়ে কী হবে? আইনের প্রতি আমার আস্থা আছে। তবে বিদ্যমান বিচারব্যবস্থার প্রতি আমার আস্থা নেই। কেননা এর আগে বেশ কয়েকজন ব্লগারকে খুন করা হলেও এর কোনোটারই বিচার হয়নি। তিনি আরও বলেন, আমি পুত্র হত্যার বিচার চাই না। আমি চাই সবার শুভ বুদ্ধির উদয় হোক।
প্রসঙ্গত গত সোমবার বিকালে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের ৩য় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে দীপনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন দীপনের স্ত্রী ডা. রাজিয়া সুলতানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ