1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

ফের পেছাল দ. আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫
  • ২১৮ Time View

ফের দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর পিছিয়ে গেল। তবে এবারের কারণ 17নিরাপত্তা নয়। প্রোটিয়া নারী ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের পরীক্ষার কারণে সফর পেছানো হয়েছে। এমনটাই জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার জন্য বাংলাদেশের মেয়েরা ইতোমধ্যে কক্সবাজার গিয়েছে। কারণ ওখানেই ৬ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা জাতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। কিন্তু বাংলাদেশের মেয়েদের কক্সবাজার যাওয়াটা এক প্রকার বৃথাই যাচ্ছে এবার। কারণ, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মেয়েরা বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তারা আসছে না।
আগামী কয়েকদিনের মধ্যে তারা নতুন সূচি জানিয়ে বাংলাদেশে আসবে। ততদিন পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল কক্সবাজারেই অনুশীলন চালিয়ে যাবে। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
বাংলাদেশের নিরাপত্তার ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া তাদের সফর স্থগিত করলে তাদের দেখাদেখি দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও সফর স্থগিত করে। কিন্তু এরপর আইসিসির সভায় তারা বাংলাদেশে আসার দিন তারিখ জানায়। সে অনুযায়ী ৩ নভেম্বর তাদের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু আবারো তারা সেটা স্থগিত করেছে। এখন দেখার বিষয় কবে নাগাদ তারা এই সফরে আসে।
তবে দেরি করে সফরে এলে কমে যেতে পারে সিরিজের ম্যাচ সংখ্যা। কারণ ১৫ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। তারাও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ