1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

মুগদায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ১৭৯ Time View

রাজধানীর মুগদায় এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে স্কুলছাত্র।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় রাত দুইটার দিকে স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওই কিশোরীর বড় বোনের ভাষ্য, তাঁরা মুগদার দক্ষিণ মান্ডা এলাকায় ওই বাড়িতে ভাড়া থাকেন। বাড়িওয়ালার ছেলে সাগর তাঁকে ধর্ষণ করে বলে তিনি অভিযোগ করেন। সন্ধ্যায় সে ওই স্কুলছাত্রীকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। এরপর ধর্ষণের ঘটনা ঘটে। আশপাশের লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, সাগরকে আটক করে থানায় রাখা হয়েছে।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ