1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ

সিনেমা হলে ‘আবার হঠাৎ বৃষ্টি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

আশীর্বাদ চলচ্চিত্রের ব্যানারে নতুন এক জোড়া মুখ রাদিফা নারমিন, আরিয়ান সারোয়ারকে নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আবার হঠাৎ বৃষ্টি’। দেশের কয়েকটি হলে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে এটি। খবর বাংলানিউজের।

সিনেমাটির মুক্তি উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, নবাগত নায়িকা রাদিফা নারমিন এবং নায়ক আরিয়ার সারোয়ার, সিনেমার পরিচালক কামরুজ্জামানসহ অনেকেই। সিনেমার গল্পে দেখা যাবে–দীপা একজন শিক্ষিত বেকার নারী। ব্রাহ্মণবাড়িয়াতে তার বোন এবং দুলাভাইয়ের সঙ্গে থাকে। চাকরির সন্ধানে দীপা ঢাকায় তার বান্ধবী সামিনার বাসায় উঠে। বেশ কয়েকটি সাক্ষাৎকারের পরেও কোন চাকরি না পেয়ে সে ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিরে যাওয়ার সময় ট্রেনে তার ব্যাগ চুরি হয়।

এদিকে অঞ্জন নামের এক যুবক ট্রেনে শ্রীমঙ্গল যাচ্ছিলো চাকরির পোস্টিং নিয়ে। ঐ ট্রেনেই ফেলে যাওয়া দীপার ব্যাগটি অঞ্জন পায়। অনাথ অঞ্জনের শখ–লোকের নাম, জন্মদিন, ঠিকানা সংগ্রহ করে তাদেরকে জন্মদিনের কার্ড পাঠানো। অঞ্জন ট্রেনে খুঁজে পাওয়া ব্যাগটি দীপার ঠিকানায় ফেরত পাঠায়। দীপা ব্যাগটি পেয়ে খুশি হয়, ধন্যবাদ জানিয়ে চিঠি দেয়। এভাবেই তাদের মধ্যে চিঠির আদান প্রদান চলতে থাকে। একসময় তারা কেউ কাউকে না দেখেই একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর গল্প এগিয়ে যেতে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ