1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার ‘ট্রাম্প ঈশ্বর প্রেরিত’ বিজ্ঞাপনে সরকারি অর্থ, যুক্তরাষ্ট্রে সমালোচনা তুঙ্গে এলিন-মিথুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী কালীগঙ্গায় নৌকা বাইচ: বৈঠার ছন্দে উত্তাল দুই তীর এশিয়ান গেমসে ব্যর্থতা, লিটন বললেন ‘পদত্যাগের কিছু নেই’ চট্টগ্রামে কিষোয়ান ফুটবল একাডেমির যাত্রা শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে দুদিনে ৪০৬১ মামলা প্রযুক্তির উৎপাদক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: বিজ্ঞানমন্ত্রী

নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

ইংল্যান্ডের এই পেসারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ক্রিকেট রেগুলেটর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনার জেরে ব্রাইডন কার্সের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ক্রিকেট রেগুলেটর। অগাস্ট মাসের ওই ঘটনায় এখন শাস্তির মুখে ইংল্যান্ডের এই পেসার।

ডার্বিশায়ারের বিপক্ষে ডারহামের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ জয়ের পরের দিন, গত ২৩ অগাস্ট ভোরে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির সন্দেহে ৩১ বছর বয়সি কার্সকে প্রথমে আটক করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই রাতে হাতকড়া পরিয়ে কার্সকে নাইটক্লাব থেকে বের করে আনা হচ্ছে।

ওই ভিডিওতে তার ইংল্যান্ড দলের সতীর্থ ম্যাথু পটস ও সাবেক অধিনায়ক বেন স্টোকসকেও দেখা যায়। এই তিন জনই ডারহামের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচটিতে খেলেছিলেন।

ডার্বিশায়ার পুলিশ পরবর্তীতে নিশ্চিত করে যে, তারা মারধরের একটি অভিযোগ খতিয়ে দেখছিল, তবে ওই ঘটনায় অভিযোগকারী শেষ পর্যন্ত কোনো অভিযোগ করতে না চাওয়ায় তদন্ত প্রত্যাহার করে নেওয়া হয়।

অন্যদিকে, ক্রিকেট রেগুলেটরও ঘটনাটি তদন্ত করছিল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, কার্সের বিরুদ্ধে ইসিবির পেশাদার আচরণবিধির ৩.২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে; ধারাটি মূলত এই খেলার সম্মান ক্ষুণ্ণ বা বিতর্কিত করার বিষয়টির সঙ্গে সম্পর্কিত।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্সকে ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল-এর শুনানিতে হাজির হতে হবে, যেখানে তার শাস্তির বিষয়টি নির্ধারণ করা হবে। এই শাস্তির মাত্রা সতর্কবার্তা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে।

কার্স ইসিবির সঙ্গে তার দুই বছরের চুক্তির দ্বিতীয় বছরে পা রাখছেন, তবে ডার্বির ঘটনার আগেই তার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। গত অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে পরাজয়ের পর অ্যাডিলেইডে তাকে বাইরে দেখা গিয়েছিল; অথচ তখনকার অধিনায়ক স্টোকস খেলোয়াড়দের টিম হোটেলেই অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন।

ইংল্যান্ডের সাদা বলের দলের অধিনায়ক হ্যারি ব্রুক শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতি শেষ হওয়া সিরিজে কার্সের অনুপস্থিতির বিষয়ে বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার ‘কিছুটা বিরতি প্রয়োজন।’

ডার্বির ঘটনার জেরে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল থেকে কার্সকে বাদ দেওয়া হয় এবং এরপর ইংল্যান্ডের কোনো দলেই তাকে বিবেচনা করা হয়নি।

ওই টেস্টের আগে কার্সের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে টেস্ট অধিনায়ক জো রুট বলেছিলেন, তিনি ‘খুবই বিরক্ত।’ আর ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছিলেন, দলে ফেরার আগে এই ক্রিকেটারকে নিজের আচরণ ও শৃঙ্খলা ঠিক করতে হবে।

রাজনৈতিক অস্থিরতার ‘ভরকেন্দ্র’ ও বিএনপির ক্ষমতার ভবিষ্যৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ