1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সহযোগিতা চায়, অন্যের খেলার দাবার বোর্ড হতে চায় না: শামা ওবায়েদ ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে ঢাকার বাইরে বদলি দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার ‘ট্রাম্প ঈশ্বর প্রেরিত’ বিজ্ঞাপনে সরকারি অর্থ, যুক্তরাষ্ট্রে সমালোচনা তুঙ্গে এলিন-মিথুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী কালীগঙ্গায় নৌকা বাইচ: বৈঠার ছন্দে উত্তাল দুই তীর এশিয়ান গেমসে ব্যর্থতা, লিটন বললেন ‘পদত্যাগের কিছু নেই’ চট্টগ্রামে কিষোয়ান ফুটবল একাডেমির যাত্রা শুরু ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপিতে দুদিনে ৪০৬১ মামলা প্রযুক্তির উৎপাদক ও রপ্তানিকারক হতে হবে বাংলাদেশকে: বিজ্ঞানমন্ত্রী

এলিন-মিথুনে ভর করে এগিয়ে খুলনা, সোহান সাব্বিরের ব্যাটে রাজশাহী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরুর দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে দলগুলো। ব্যাট হাতে প্রথম দিনে দাপট দেখিয়েছে খুলনা ডিভিশনের কালাম সিদ্দকী এলিন ও মোহাম্মদ মিথুন। তাদের ব্যাটে ভর করে দিনশেষে দলটির সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩২৮ রান। অন্য ম্যাচে রাজশাহী ডিভিশনও ভালো ব্যাট করেছে। হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেনের ব্যাটে দলটির সংগ্রহ ২৯০ রান। কিছুটা ম্যাড়মেড়ে ব্যাট করেছে ময়মনসিংহ ও রংপুর ডিভিশন। প্রথম দিনে মাহফিজুল ইসলাম ও আবু হায়দারের ব্যাটে ভর করে ময়মনসিংহ ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে। দিনের চতুর্থ ম্যাচে ঢাকা ডিভিশনের বিপক্ষে অনিক সরকার সেতু ও মিম মোসাদ্দেকের জোড়া ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান করেছে রংপুর ডিভিশন। খুলনার বড় সংগ্রহে মূল অবদান কালাম সিদ্দিকি এলিন ও মোহম্মদ মিথুনের। এলিন ৯২ রান এবং মিথুন ৮৯ রান করে আউট হন। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের কাছে গিয়েও সেটি ছুঁতে পারেননি এ দুই ব্যাটার। তাদের ব্যাটে ভর করে ৩২৮ রানের শক্ত অবস্থানে পৌঁছায় খুলনা। নুরুল হাসান সোহান ৪৭ রান করে আউট হলেও ৪৪ রানে অপরাজিত আছেন আফিফ হোসেন ধ্রুব। বরিশাল ডিভিশনের রুয়েল মিয়া সর্বোচ্চ ৩টি উইকেট নেন, একটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও ইফতিখার হোসেন ইফতি। রাজশাহী ডিভিশনের বড় সংগ্রহে মূল অবদান ছিল দুই ওপেনার হাবিবুর রহমান সোহান সাব্বিরের। সোহান ৭৫ ও সাব্বির ৭১ রান করেন। ৪৫ রান করেন নাঈম আহমেদ, ৩৫ রান আসে সাব্বির হোসেন রুম্মনের থেকে। চট্টগ্রামের হাসান মুরাদ ও এনামুল হক আশিক ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন আশরাফুল হাসান রোহন। ময়মনসিংহের মাঝারি সংগ্রহে সর্বোচ্চ ৭০ রান করেছেন মাহফিজুল ইসলাম। ৪৬ রান করেন আব্দুল মজিদ ও পেসার আবু হায়দার রনি। রনি ৪৬ রানে অপরাজিত আছেন, দ্বিতীয় দিন মাঠে নামবেন। সিলেটের স্পিনার নাঈম আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন নাবিল সামাদ। রংপুরের সংগ্রহে দুটি ফিফটির ইনিংস এসেছে অনিক সরকার সেতু ও মিম মোসাদ্দেকের থেকে। সেতু ৫০ করে আউট হওয়ার পর মোসাদ্দেক ৬৩ রানে আউট হন। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৩৮ রান করে রংপুরের সংগ্রহে অবদান রাখেন। এনামুল হক সর্বোচ্চ ২টি উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ