ট্রাম্প প্রশাসনের তৈরি অন্তত ১৩টি বিজ্ঞাপনে সরকারি অর্থ ব্যবহারের তথ্য সামনে এসেছে। 'গড মেড ট্রাম্প'সহ এসব বিজ্ঞাপনে ট্রাম্পের রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি, সামরিক কর্মকাণ্ড এবং প্রতিপক্ষদের তুলে ধরা হয়েছে। পুরো প্রচারণায় ২০ মিলিয়ন ডলার বরাদ্দের কথা জানা গেছে। হোয়াইট হাউস এগুলোকে জনসেবামূলক ঘোষণা বললেও, সরকারি অর্থ ব্যবহারের বৈধতা ও উদ্দেশ্য নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকানও প্রশ্ন তুলেছেন।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.