রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুদিনে ৪ হাজার ৬১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, ১০টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, চারটি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেলসহ মোট ৫২২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি ও ৫১৩টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ৪৭১টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট এক হাজার গাড়ি ডাম্পিং ও ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।