1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ

একই দিনে ক্রিকেট, ফুটবল, হকিতে ভরাডুবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে হতাশার একদিন হয়ে থাকবে ১ অক্টোবর,২০২৬। দেশের তিন প্রধান খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে এই দিনে আন্তর্জাতিক মঞ্চে বড় পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসের ক্রিকেটে দুঃসংবাদ আসে। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায় বাংলাদেশ। সেই সাথে শেষ হয়ে যায় অন্তত রৌপ্য পদক জেতার সুযোগ। হকিতেও ছিল একই চিত্র। এশিয়ান গেমসের স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭–১ গোলে হেরেছে বাংলাদেশ। ফলে বড় ব্যবধানে পরাজয় নিয়েই শেষ হয়েছে বাংলাদেশের লড়াই। দিনের শেষে হতাশা আসে ফুটবলে। জাকার্তায় ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৯–২ গোলে। বড় ব্যবধানের এই হার বাংলাদেশের ফুটবল ইতিহাসেও জায়গা করে নিয়েছে। এর আগে ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে এবং ১৯৮২ সালে ইরানের কাছে ৯–০ গোলে হেরেছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯ গোল হজম করে সেই দুটি ম্যাচের পর আবারও বড় ব্যবধানে পরাজয়ের সাক্ষী হলো বাংলাদেশের ফুটবল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ