1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেতা ডমিঙ্গো-গিবসনের পরামর্শে বাংলাদেশ দলের জন্য কোচ আনছে বিসিবি মার্কোসুর বাণিজ্য চুক্তি সম্প্রসারণের পথে ব্রাজিল ও ভারত বাগেরহাট কারাগারে কয়েদির মৃত্যু লাউয়াছড়ায় ‘পাহাড়িকা এক্সপ্রেসের’ হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৭৬ জন উদ্ধার, আটক ১১ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাকা লাইনচ্যুত: দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক

এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ফাইনাল মানেই আলাদা উত্তাপ। তার ওপর সেই ফাইনালে প্রতিপক্ষ যদি ভারত ও পাকিস্তান হয়, তবে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠের বাইরে পর্যন্ত। শনিবার (৩ আক্টোবর) এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনাল নিয়েও তাই বাড়তি উত্তেজনা।

তবে এখন বোধ হয় ম্যাচের পরের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা একটু কমবে। কারণ, ফাইনালে উপস্থিত থাকবেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

আগের নির্ধারিত ব্যস্ততার কারণে ফাইনালের দিন উপস্থিত থাকতে পারবেন না নাকভি। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিসি।

বিবৃতিতে বলা হয়েছে, এসিসির সভাপতি মহসিন নাকভি পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে এশিয়ান গেমস ২০২৬–এর ফাইনাল দিবসে থাকতে পারবেন না। তবে সোনা ও ব্রোঞ্জ জয়ের লড়াইয়ের আগে চার দলকেই তিনি শুভকামনা জানিয়েছেন।

জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হবে ভারত–পাকিস্তান ফাইনাল। তার আগে ব্রোঞ্জ জয়ের ম্যাচে সকাল ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (১ আক্টোবর) সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারের ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আর অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানে উড়িয়ে দিয়েছে ভারত।

সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই বিতর্কের উপলক্ষ। ২০২৫ সালের শুরুর দিকে পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এর পর থেকেই বৈশ্বিক ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে চলছে ভারতীয়রা।

এসিসির টুর্নামেন্টে ট্রফি তুলে দিয়ে থাকেন সভাপতি, কিন্তু সেই ব্যক্তিটি পাকিস্তানের নাকভি হওয়ায় ২০২৫ ও ২০২৬ এশিয়া কাপে ভারতের পুরুষ ও নারী দল তার কাছ থেকে ট্রফিও গ্রহণ করেনি। নাকভি শুধু এসিসি সভাপতিই নন, একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। আপাতত স্বস্তি, আগামীকাল ভারত এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হলে তেমন কোনো দৃশ্যের পুনরাবৃত্তি হবে না। কারণ, নাকভি নিজেই থাকছেন না ফাইনালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ