1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজেলের মজুত না ছাড়লে নিষেধাজ্ঞা, ফ্রান্স-জার্মানিকে ট্রাম্পের হুঁশিয়ারি রাবির তিন অধ্যাপক পাচ্ছেন গুণী শিক্ষক সম্মাননা বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেতা ডমিঙ্গো-গিবসনের পরামর্শে বাংলাদেশ দলের জন্য কোচ আনছে বিসিবি মার্কোসুর বাণিজ্য চুক্তি সম্প্রসারণের পথে ব্রাজিল ও ভারত বাগেরহাট কারাগারে কয়েদির মৃত্যু লাউয়াছড়ায় ‘পাহাড়িকা এক্সপ্রেসের’ হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৭৬ জন উদ্ধার, আটক ১১

বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবঙ্গয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত মেয়াদে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত জাতীয় দলের সঙ্গে তিনি যোগ দেবেন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচের ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) লেভেল ফোর (সর্বোচ্চ) সনদপ্রাপ্ত কোচ।

এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মাকেতা। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রোটিয়াদের কোচিং প্যানেলে ছিলেন তিনি। এছাড়া, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়সহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পরবর্তীতে মাকেতা দক্ষিণ আফ্রিকার ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় একাডেমির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি দল ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। উদীয়মান খেলোয়াড় তৈরিতেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। জাতীয় একাডেমিতে তার মূল কাজ ছিল তরুণ ক্রিকেটারদেরকে আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী করে গড়ে তোলা।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ পদটি গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে আমি মুখিয়ে আছি।’

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স ও তারুণ্যনির্ভর দল নিয়ে তিনি যোগ করেন, ‘আমাদের একটি তরুণ ও সম্ভাবনাময় দল রয়েছে। ফিল ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করতে আমি উন্মুখ হয়ে আছি।’

মাকেতা আরও বলেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। নতুন এই যাত্রা শুরু করতে এবং বাংলাদেশ জাতীয় দলে অবদান রাখতে আমি অত্যন্ত মুখিয়ে আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ