1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ দলের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেতা ডমিঙ্গো-গিবসনের পরামর্শে বাংলাদেশ দলের জন্য কোচ আনছে বিসিবি মার্কোসুর বাণিজ্য চুক্তি সম্প্রসারণের পথে ব্রাজিল ও ভারত বাগেরহাট কারাগারে কয়েদির মৃত্যু লাউয়াছড়ায় ‘পাহাড়িকা এক্সপ্রেসের’ হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৭৬ জন উদ্ধার, আটক ১১ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাকা লাইনচ্যুত: দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক

বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

পরিবার নিয়ে শুক্রবার আর্জেন্টিনার রোসারিওতে পা রেখেছেন মহাতারকা লিওনেল মেসি। উদ্দেশ্য, জাতীয় দলের জার্সিতে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ তুলির আচড় টানা।

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন কিংবদন্তি মেসি। এর মধ্য দিয়ে আলবিসেলেস্তেদের হয়ে তার দুই দশকেরও বেশি সময়ের সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর এই কঠিন সিদ্ধান্ত মেসি নিয়েছিলেন সবশেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের মাত্র দুই দিন পরই। এরপর গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হাতে লেখা নোট পোস্ট করে এই ফরোয়ার্ড আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, ‘ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পর, আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…।’

মূলত বিদায়ী ম্যাচ খেলার জন্যই এবারের আন্তর্জাতিক বিরতিতে মেসিকে আর্জেন্টিনা স্কোয়াডে রাখা হয়েছে।

আগামী রোববার সকাল ৬টায় একই স্টেডিয়ামে বুরকিনাফাসোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে গোটা দল ও বিশ্বব্যাপী ভক্তদের নজর এখন বেনিনের বিপক্ষে দলটির পরবর্তী প্রীতি ম্যাচটির দিকেই।

কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে নিয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল যে, মেসি কেবল বেনিনের বিপক্ষেই মাঠে নামবেন। তাই ৩৯ বছর বয়সী এই ফুটবলার এখনও ইজেইজার এএফএ কমপ্লেক্সে অনুশীলনে যোগ দেননি। যদিও কোচিং স্টাফ থেকে শুরু করে সতীর্থরা তার ফেরার প্রতীক্ষায় অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন।

মেজর সকার লিগে (এমএলএস) এই সপ্তাহে মেসির ক্লাব ইন্টার মায়ামির কোনো খেলা নেই। সেকারণে ফোর্ট লডারডেল থেকে রাতের ফ্লাইটে যাত্রা করে এদিন ভোরে রোসারিওর মালভিনাস আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তার বিদায়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সঙ্গে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তান রয়েছেন।

বেনিনের বিপক্ষে ম্যাচটিতে রেকর্ড আটবারের ব্যালন ডি অর’জয়ী মেসি যে শুরুর একাদশে থাকবেন, অধিনায়কের আর্মব্যান্ড পরবেন এবং চিরচেনা ১০ নম্বর জার্সি গায়ে জড়াবেন, তা বলাই বাহুল্য। এই ক্ষণ উদযাপনের জন্য একটি বিশেষ সংস্করণের জার্সি তৈরি করা হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের জন্য। পরবর্তীতে নানা অর্জন ও শিরোপার সঙ্গে তার ব্যক্তিগত সংগ্রহশালায় মর্যাদার সঙ্গে জায়গা করে নেবে জার্সিটি।

আশা করা হচ্ছে, এদিন বা আগামীকালের মধ্যেই মেসি আর্জেন্টিনার স্কোয়াডে যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ