1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কোসুর বাণিজ্য চুক্তি সম্প্রসারণের পথে ব্রাজিল ও ভারত বাগেরহাট কারাগারে কয়েদির মৃত্যু লাউয়াছড়ায় ‘পাহাড়িকা এক্সপ্রেসের’ হুক ছিঁড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৭৬ জন উদ্ধার, আটক ১১ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাকা লাইনচ্যুত: দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হাসপাতালে অভিনেত্রী নুসরাত, এখন কেমন আছেন নায়িকা? ফিলিস্তিনের পতাকা আঁকা টেনিস বল মাঠে ছুড়ে মারায় বিঘ্নিত আয়ারল্যান্ড-অস্ট্রিয়া ম্যাচ

ব্র্যাকের ২০ বছরের অধ্যায় শেষে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মিথিলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

অভিনেত্রী হিসেবে পরিচিতি থাকলেও পেশাগত জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই দশকের পথচলা শেষে এবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব নিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। গবেষক হওয়ার পাশাপাশি শুরু করেছেন শিক্ষকতাও।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কর্মজীবনের খবর জানান মিথিলা। তিনি জানান, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চে সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন তিনি।

ব্র্যাকের সঙ্গে ২০ বছরের কর্মজীবনের মধ্যে ১৫ বছরই আন্তর্জাতিক উন্নয়ন খাতে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে কাজ করেছেন মিথিলা। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়ে। সেখানে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়নের দায়িত্বে নেতৃত্ব দেবেন তিনি।

শিশুর প্রারম্ভিক বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে প্রকল্পটি। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এর অন্যতম লক্ষ্য।

নতুন দায়িত্ব নিয়ে মিথিলা জানান, আন্তর্জাতিক উন্নয়ন খাতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় ঘটাতে চান তিনি। তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নেওয়াও তাঁর কাজের অংশ হবে।

গবেষণার পাশাপাশি নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করবেন মিথিলা। সেখানে খণ্ডকালীন সহকারী অধ্যাপক হিসেবে অলাভজনক সংস্থা পরিচালনা বিষয়ে পড়াবেন তিনি। শিক্ষার্থীদের বাস্তব জীবনে এসব সংস্থার কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, তাঁর পেশাগত জীবনে প্রতিষ্ঠানটির অবদান গুরুত্বপূর্ণ। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ তাঁর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ