1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

নভেম্বরে আর্জেন্টিনা-পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
  • ২১০ Time View

রাশিয়ায় ২০১৮বিশ্বকাপ বছাইপর্বের দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী নভেম্বর মাসে আর্জেন্টিনা 12ও পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। অবশ্য এ দুটি বিগ ম্যাচ সামনে থাকলেও বেশ চুপচাপ রয়েছেন ব্রাজিলীয় কোচ দুঙ্গা। ভেনিজুয়েলার বিপক্ষে কাংখিত জয়ের আগে চিলির কাছে ২-০ গোলের পরাজয় হুমকির মুখে ফেলে দিয়েছে ব্রাজিলকে। এদিকে চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেবার পর থেকে এমনিতেই চাপের মুখে রয়েছেন ৫১ বছর বয়সী ব্রাজিল জাতীয় দলের এ কোচ দুঙ্গা। তারপরও আগামী ম্যাচগুলোতে ইতিবাচক ফলাফল আশা করছেন তিনি। কারণ এসময় নেইমারের দলে ফেরার কারণে দলটি আরো বেশি উজ্জ্বীবিত হবে বলে আশা করছেন দুঙ্গা।
নেইমার দলে ফিরলেও তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ম্যাচে অংশ নিতে পারছেন না। তারপরও দুঙ্গা মনে করেন মেসিকে ছাড়াও কোপা আমেরিকা ও বিশ্বকাপ ফাইনালিস্টদের খেলার মানে কোনরকম হেরফের হবে না। তিনি বলেন, আর্জেন্টিনার বেশ ক’জন মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাই মেসির অনুপস্থিতির কারণে তাদের খেলার মানে কোন রকম হেরফের হবে না। আপনি যখন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাবেন তখন সেটি সবসময় যুদ্ধক্ষেত্র মনে করতে হবে। কারণ তারা চিরপ্রতিদ্বন্দ্বী। যেটি সবসময় কঠিন ম্যাচে পরিণত হয়।
দুঙ্গা বলেন, আমাদের সাবলিলভাবে খেলতে হবে। খেলার প্রতিটি ধাপে সচেতন থাকতে হবে। কারণ প্রতিটি খেলার ভাঁজে ভাঁজে রয়েছে জয়-পরাজয়ের আশংকা। ম্যাচটিতে ব্রাজিলকে বেশ সতর্ক থাকতে হবে এবং প্রত্যেক খেলোয়াড়কে সেরাটা দিতে হবে। তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ