1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

জঙ্গি হামলা নয়, পরিকল্পিত নাশকতা: আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
  • ১৬৬ Time View

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় হামলাস্থল পরিদর্শন করেছেন পুলিশের 7মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এটিকে জঙ্গি হামলা মনে করছে না পুলিশ। তাঁরা বলছে, এটি পরিকল্পিত নাশকতা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকালে হোসনি দালান এলাকায় হামলাস্থল পরিদর্শন করেন আইজিপি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আইজিপি শহীদুল হক বলেন, অনেক বিষয় নিয়ে বিবেচনা চলছে। এটি স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের কাজ বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। খুব দ্রুত দোষী ব্যক্তিরা চিহ্নিত হবে বলে তিনি আশা করেন।
আইজিপি বলেন, দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যার ঘটনায় যারা জড়িত, তাঁরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এটি কোনো জঙ্গি হামলা বলে পুলিশ মনে করছে না। এটি পরিকল্পিত নাশকতা।
রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গভীর রাতে বোমা হামলায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ