1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

আহত একজনের অবস্থা আশঙ্কাজনক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
  • ১৬৬ Time View

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে বোমা হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁর নাম জামাল হক। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জামাল হক একজন লেস, ফিতা ব্যবসায়ী। হাসপাতালে তিনিসহ সাত থেকে ১০ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রুনা আক্তার, আয়েশা আক্তার ও রিনা আক্তার। অন্যদের পরিচয় জানা যায়নি। গতকাল হামলার পর ৫৭ জনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অনেকে অন্য হাসপাতালে গেছেন।

হামলায় সাজ্জাদ হোসেন নামের কিশোর নিহত হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান। আহত হয়েছেন ১০০ জনের বেশি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, গতকাল শুক্রবার দিবগত রাত পৌনে দুইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তা সংস্থার সদস্যরা এ সময় ওই এলাকায় মোতায়েন ছিলেন।

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নিতে পুরান ঢাকার হোসনি দালানে আসেন নগরের বিভিন্ন এলাকার মানুষ। এঁদের অধিকাংশই শিয়া সম্প্রদায়ের। হজরত মুহাম্মদ (সা.) দৌহিত্র হজরত ইমাম হোসাইনের (রা.) শহীদ হওয়ার দিনকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ