1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

বিদেশীরা এখন শঙ্কামুক্ত : নৌমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ২০৮ Time View

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিদেশীরা এখন নিরাপত্তা নিয়ে শঙ্কামুক্ত। তারা 2নিজেরাই তাদের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বিদেশী ৪ রাষ্ট্রদূত এমন তথ্য দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে মাদারীপুর নতুন শহরে বিনামূল্যে আন্তর্জাতিকমানের ৭ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন এবং বিশিষ্ট কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনা পরিকল্পিত দাবি করে নৌপরিবহন মন্ত্রী বলেন, বিদেশী হত্যাকান্ডের সাথে যারা জড়িত তারা এখন চিহ্নিত হতে চলেছে। তিনি বলেন, বিশ্বের অন্য দেশগুলোতে যখন বিদেশী নাগরিক খুন হয়, তখন তা নিয়ে কেউ উদ্বেগ প্রকাশ করে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ