1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ১৯৪ Time View

গাজীপুরের জয়দেবপুর, কাপাসিয়া ও শ্রীপুরে আজ শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ চারজন নিহত হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন আলী আকবর (৬৫) ও তাঁর নাতি লোকমান হোসেন (১৫) এবং ফাইজউদ্দিন (৬০) ও ফাহিমা আক্তার (১৬)।

জয়দেবপুরের নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বাহারুল আলম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কলম্বিয়া (ভোগড়া) এলাকায় গাড়িচাপায় ফাহিমা নামের এক কিশোরী নিহত হয়। কী ধরনের গাড়ি তাকে চাপা দিয়েছে, তা জানা যায়নি। সে তার কর্মস্থল পশরী সোয়েটার কারখানায় যাচ্ছিল। মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুদ্দোহা বলেন, সকাল পৌনে ১০টার দিকে উপজেলায় তরগাঁও এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নানা আলী আকবর নাতি লোকমানসহ নিহত হন। ওই এলাকায় তাঁদের বাড়ি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল সাত্তার বলেন, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কর্নপুর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ফাইজউদ্দিন গুরুতর আহত হন। শ্রীপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ