1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

গডসের ফাঁসির দিনেই ‘বলিদান দিবস’ হিন্দু মহাসভার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ১৬৭ Time View

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ফের অস্বস্তিতে ফেলে দিল হিন্দু মহাসভা। মহাত্মা গান্ধীর 7আততায়ী নাথুরাম গডসের যে দিন ফাঁসি হয়েছিল, সেই ১৫ নভেম্বর দিনটিকে এ বছর সারাদেশে ‘বলিদান দিবস’ হিসেবে পালন করতে চায় হিন্দু মহাসভা।
অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রপ্রকাশ কৌশিক বলেছেন, গান্ধীর চেয়ে অনেক বেশি দেশপ্রেমী ছিলেন গডসে। আমি নিশ্চিত, বহু ভারতীয়ই সে কথা বিশ্বাস করেন। কেন গান্ধীকে হত্যা করা হয়েছিল, সারাদেশের মানুষ তা উপলব্ধি করতে পারবেন ‘বলিদান দিবসে’।
৬৬ বছর আগে ১৫ নভেম্বর আম্বালা জেলে ফাঁসি হয়েছিল গডসের। গত বছর হিন্দু মহাসভা তাঁর স্মরণে দেশজুড়ে মন্দির নির্মাণের ঘোষণা করেছিল।
হিন্দু মহাসভার সভাপতি চন্দ্রপ্রকাশ আরও জানিয়েছেন, এ বছর ‘বলিদান দিবসে’ জেলায় জেলায় গডসে স্মরণে বৃহত্তর কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সারা দেশে সংগঠনের ১২০টি কার্যালয়কে। নাথুরামের ছোট ভাই গোপাল গডসের লেখা ‘গান্ধীবাদ কিঁউ’ বইটির একটি সংক্ষিপ্ত রূপ ওই দিন দেশের সর্বত্র বিলি করা হবে। গাঁধী হত্যাকান্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন গোপাল গডসে। ‘বলিদান দিবসে’ গডসের জীবন নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে একটি নাটক অভিনয় করানো হবে। বিচারের সময় গডসে আদালতে কী কী বলেছিলেন, তার কিছুটা অংশও পাঠ করা হবে বিভিন্ন স্মরণ অনুষ্ঠানে। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ