1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

আগামী টি২০ বিশ্বকাপে নাও খেলতে পারে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ২৩১ Time View

মুম্বাইয়ে বিসিসিআই সদর দপ্তরে শিব সেনার হামলার ঘটনায় আগামী বছর ভারতে 13অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপে পাকিস্তানী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি জহির আব্বাস।
ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বহুল প্রতিক্ষিত পাক-ভারত সিরিজ নিয়ে আলোচনার জন্য মুম্বাইয়ে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের সাথে সাক্ষাতের কথা ছিল পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের। কিন্তু চরমপন্থী হিন্দু সংঘটন শিব সেনার প্রতিবাদের মুখে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা ভেস্তে যায়। এই ঘটনার পরে পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক জহির আব্বাস বলেন, খুব দ্রুতই পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের বিষয়টি সমাধান করা উচিত। নতুবা এমনো হতে পারে আসন্ন টি২০ বিশ্বকাপে হয়ত পাকিস্তান অংশ নাও নিতে পারে। আমি জানিনা টি২০ বিশ্বকাপের সময় ভারতের পরিস্থিতি কেমন থাকবে। কিন্তু যদি এভাবেই চলতে থাকে তবে অবশ্যই খেলোয়াড়দের জন্য তা বাড়তি চাপ হিসেবে কাজ করবে।
আগামী বছরের মার্চ-এপ্রিলে ভারতে টি২০ বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে। এর আগে জহির আব্বাস স্থানীয় গণমাধ্যমে বলেছিলেন রাজনীতি ও ক্রীড়া অবশ্যই আলাদা থাকা উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ