1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

সৌদিতে খুনের দায়ে দুই পাকিস্তানির শিরশ্ছেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মে, ২০১২
  • ১৫০ Time View

সৌদি আরবে খুনের ঘটনায় অভিযুক্ত প্রমাণিত হওয়ায় রোববার দুই পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, বশির আফ্রিদি এবং রহমানুল ওয়াহাব নামে দুই পাকিস্তানি তাদের আরেক পাকিস্তানি সহকর্মী মোহাম্মদ হাজিকে খুন করেছে। রোববার মক্কা শহরে তাদের শিরশ্ছেদ কার্যকর করা হয়েছে।

এসপিএ আরো জানিয়েছে, অভিযুক্ত এ দু’জন একজন নারীকেও হত্যার জন্য দায়ী এবং আরেকটি হত্যাকাণ্ডের সহযোগী।

প্রসঙ্গত, সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরশ্ছেদ করে। চলতি বছর বিভিন্ন অপরাধে এ যাবত ২৮ জনের শিরশ্ছেদ করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের শরিয়া আইন অনুযায়ী- ধর্ষণ, ধর্মত্যাগ, সশস্ত্র ডাকাতি, মাদক চোরাচালান এবং হত্যার মতো গুরুতর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ