1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

ঘরেই এইডস পরীক্ষা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ৬৭৮ Time View

এইচআইভি/এইডস ভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য আর ব্যয়বহুল ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরেই পরীক্ষা করা যাবে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওরাসিওর কোম্পানি এইডস রোগ নির্ণয়ের নতুন একটি যন্ত্রের উদ্ভাবন করেছে। এর সাহায্যে ঘরে বসে মাত্র ২০ মিনিটে এইচআইভি সংক্রমণ পরীক্ষা করা যাবে।

বিশেষজ্ঞদের একটি দল বলেছে, ঘরে বসে এইডস পরীক্ষার এই পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর।

উদ্ভাবক কোম্পানির দাবি, এইচআইভি পজিটিভের ক্ষেত্রে ৯৩ শতাংশ এবং নেগেটিভের ক্ষেত্রে ৯৯ দশমিক ৮ শতাংশ সঠিক ফল দেয় এই পরীক্ষা পদ্ধতি।

যন্ত্রটি ব্যবহারের অনুমোদন দেওয়া হবে কি না সে ব্যাপারে চলতি বছরেই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

উদ্ভাবিত এই যন্ত্রের সাহায্যে মানুষের কণ্ঠনালী থেকে সংগৃহীত শ্লেষ্মায় (থুথু নয়) এইচআইভি জীবাণুর উপস্থিতি পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। এতে মাত্র ২০ মিনিট সময় লাগে।

তবে বিশেষজ্ঞদের কারো কারো মতে, রক্ত পরীক্ষার মাধ্যমেই এইডস রোগ নির্ণয় করা উচিৎ। কারণ এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ