1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

দালাইলামাকে হত্যার ষড়যন্ত্র করছে চীন?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১২
  • ১৬১ Time View

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন, চীন সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি জানান, তিব্বত থেকে তাকে সতর্ক করা হয়েছে, তাকে হত্যার জন্য চীনা গোয়েন্দারা তিব্বতের কিছু নারীকে প্রশিক্ষণ দিচ্ছে। পুজারির বেশে আশীর্বাদ নিতে এসে এসব নারী দালাইলামাকে বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্রের জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছে তারা।

তিব্বতের রাজনিতক নেতা এবং বৌদ্ধ ধর্মের একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব দালাইলামা বর্তমানে হিমালয়ের পাদদেশে ধর্মশালায় কড়া নিরাপত্তার মধ্যে বসবাস করছেন। তার সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

বিশ্বব্যাপী ব্যাপক প্রভাবশালী এ ধর্মীয় নেতা অনেকের শ্রদ্ধাভাজন হলেও তার বড় শত্রু চীন এবং বৌদ্ধদের কিছু উপদল।

দালাইলামার ঘনিষ্ঠ সহচররা অবশ্য চীনের এ হত্যা ষড়যন্ত্রের খবরের ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেননি। তবে নেতার নিরাপত্তা আরো জোরদার করা উচিৎ বলে মনে করছেন তারা।

চীন এবং ভারতে তিব্বতের প্রবাসী সরকারের মধ্যে সম্পর্ক খুবই খরাপ। পারস্পরিক সন্দেহপ্রবণতা দেশ দু’টির মধ্যে অত্যন্ত প্রবল। এর মধ্যে গত বছর ৩০ জনেরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে তিব্বতে চীনা শাসনের প্রতিবাদ জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় চীন এখন আরো কঠোর অবস্থান নিয়েছে। তারা তিব্বতের ভাষা এবং সংস্কৃতিকে একেবারে কোণঠাসা করে ফেলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ