1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের … রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ দালাল সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

আদালতে আটকে গেল ট্রাম্পের সর্বশেষ ভ্রমণ নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ১৩৩ Time View

৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আদালতের আদেশে তা স্থগিত হয়ে গেছে।

গত মাসে ঘোষণা দেয়া এই নিষেধাজ্ঞার আওতায় ছিল ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ— এই ৬ মুসলিম দেশের নাগরিকরা।

এ ছাড়া, দক্ষিণ কোরিয়া এবং ভেনেজুয়ালাও ছিল এই নিষেধাজ্ঞার আওতায়। কিন্তু আদালতের নির্দেশে ট্রাম্পের ওই ঘোষণা আপাতত বাতিল হয়ে গেছে, যেটি এই সপ্তাহেই কার্যকর হবার কথা ছিল। কিন্তু তার আগেই ডেরিক ওয়াটসন নামের এক বিচারপতি হাওয়াই অঙ্গরাজ্যে ট্রাম্পের ওই আদেশকে নিষিদ্ধ ঘোষণা করেন।
আদালতে আটকে গেল ট্রাম্পের সর্বশেষ ভ্রমণ নিষেধাজ্ঞা

এই আদেশ জারি করার সময় এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশান ল বা অভিবাসী আইনের আওতায় প্রেসিডেন্ট এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

এই আদেশে বিচারক ওয়াটসন আরও বলেন, ১৫০ মিলিয়ন জাতীয়তার মধ্যে কেবল এই ৬ নির্দিষ্ট দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে যে কথা বলা হয়েছে তার পক্ষে যথেষ্ট প্রমাণাদি নেই।

নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী এক ধরনের আলোচনা-পর্যালোচনার ওপর ভিত্তি করে গত সেপ্টেম্বরে হোয়াইট হাউস সর্বশেষ এই ভ্রমণ নিষেধাজ্ঞাটি আরোপ করেছিল। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ