1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

: খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ বাংলাদেশ অন্ধদের অংশগ্রহণে ক্রিকেট কাউন্সিলের টিম সিলেকশন ট্রায়ালস ক্যাম্পের কার্যক্রম রবিবার (২৭সেপ্টেম্বর) শুরু হয়। টি-২০ এশিয়া কাপ ক্রিকেট ফর দ্যা ব্লাইন্ড-২০২৬ উপলক্ষে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)-এর জাতীয় দল গঠনের লক্ষ্যে খুলনা জেলা ক্রিকেট স্টেডিয়াম ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯ টায় শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সম্পাদক মোল্লা খাইরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির জেলা নির্ধারিত কোচ মো. রনি, বিবিসিসির কনসালটেন্ট জন ডেভিট; খুলনা ব্লাইন্ড ক্রিকেট ক্লাব (কেবিসিসি)-এর সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি)-এর প্রধান কোচ মো. শফিকুল ইসলাম বাবু । অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং টি-২০ এশিয়া কাপ ক্রিকেট ফর দ্যা ব্লাইন্ড-২০২৬ উপলক্ষে জাতীয় দলের প্রস্তুতিতে খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ৫ দিনব্যাপী বাংলাদেশ টিম সিলেকশন ট্রায়ালস ক্যাম্পের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের ক্রিকেটে দক্ষতা, শারীরিক সক্ষমতা ও দলীয় প্রস্তুতি আরও উন্নত করার কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ