1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

আটটি দলের অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে প্রথম বিভাগ ফুটবল লীগ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই আসরের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

উদ্বোধনী আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন। এছাড়া বাংলাদেশ ফুটবল লীগ কমিটির সদস্য শরিফুল ইসলাম শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক খেলোয়াড়েরা অংশ নেন। উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন প্রথম বিভাগ ফুটবল লীগের আহ্বায়ক চৌধুরী মো. মহেবুল্লাহ্ আবু নূর। বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করে।

বিশেষ করে ফুটবলের নিয়মিত চর্চা তরুণদের যেকোনো ধরনের মাদকের আগ্রাসন ও ক্ষতিকর সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। মাঠের শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলীয় ঐক্য একজন খেলোয়াড়ের মানসিক গঠন ও ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে বলেও তারা উল্লেখ করেন। আয়োজক কমিটি জানিয়েছে, স্থানীয় খেলোয়াড়দের প্রতিভার বিকাশ এবং জেলার ক্রীড়াঙ্গনে গতিশীলতা ফিরিয়ে আনাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

এই আসর থেকে উদীয়মান ফুটবলাররা উঠে এসে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে বলে আশাবাদ জানান বক্তারা। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে প্রথম দিনের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাম্য ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠী ও ব্রাদার্স ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ